দেবর- ভাবীর পরকীয়ায় প্রবাস ফেরত বড় ভাইকে কুপিয়ে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমে অন্ধ হয়ে ভাবির জন্য নিজের বড় ভাইকে হত্যা করল ছোট ভাই। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী ঘাতক ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চর পানিয়া গ্রামের দুলু মিয়ার বড় ছেলে মো. হাসান মিয়া প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন। এই সুযোগে ছোট ভাই হারুনের সাথে বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগমের (৩৪) সাথে পরকীয়া চলছিল বেশ কয়েক বছর ধরে। ভাবীর সাথে দেবরের পরকীয়া প্রেমের ঘটনাটি এলাকায় জানাজানি হলে বড় ভাইও খবর পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন।
পরকীয়া সম্পর্কের জেরে তাদের নিজ বাড়িতে আজ একটি শালিশ বসার কথাও ছিল। কিন্তু এর আগেই সকালে ছোট ভাই ধারালো চাপিতে দিয়ে কুপিয়ে বড় ভাই হাসানকে হত্যাা করে। পরে পালিয়ে যাওয়ার সময় ছোট ভাই হারুনকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয় ।
বালুচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন জানান, ঘাতক হারুনের সাথে তার ভাবীর পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে তাদের বাড়িতে বিভিন্ন সময়ে একাধিকবার বিচার শালিশ হয়েছে। বড় ভাই হাসান প্রায় ১১ বছর পর ৪ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছে। আজ সকাল ১১ টায় প্রকাশ্যেই বড় ভাইকে হত্যা করেছে ছোট ভাই।
সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, ঘাতক আটক আাছে। ভাবির সাথে দেবরের প্রেম ঘটিত বিষয়ের কথাই শুনতেছি, পরে বিস্তারিত জানাতে পারব।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি