৮ মে ২০২৬

দেবীগঞ্জের শীতার্তরা পেল কানেকটিকাট প্রবাসীদের পাঠানো কম্বল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জের শীতার্তরা পেল কানেকটিকাট প্রবাসীদের পাঠানো কম্বল
শেখ ফরিদ, দেবীগঞ্জ থেকে: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র কানেকটিকাট প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশির তাদের যৌথ প্রচেষ্টায় গত এক সপ্তাহ আগে দেবীগঞ্জ প্রেসক্লাবে ৫০ট কম্বল পাঠায়। সাংবাদিক শেখ ফরিদের তত্বাবধানে শীতবস্ত্রগুলো গত বুধবার বিকেলে বিতরণের আয়োজন করেন দেবীগঞ্জ প্রেস ক্লাব। প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন কবির রাজুর পরিচালনায় তালিকা মোতাবেক এলাকার অসহায় গরীব,বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে বিতরণ করেন দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও দেবীগঞ্জ উপলো নির্বাহী অফিসার প্রত্যয় হাসান। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, সাংবাদিক রাহাত হাসান রনি,রাসেল আহমেদ প্রধান, মোজাহারুল আলম রানা,কাজী সাফিুল ইসলাম, শেখ ফরিদ সময় উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসীদের পাঠানো শীতবস্ত্র পেয়ে আনোয়ারা নামের বৃদ্ধা ও বিধবা বলেন বাবা 'এ বছর যে শীত, মোক কাহো একখান কম্বল দেয় না্‌ তোমরা মোক যে কম্বল দিলেন তাতে মুই খুব খুশি হইছু, তোমার জন্য মুই দোয়া করিম। তোমরা যেন প্রতি বছর হামার মত গরীব মানুষকে কম্বল দিবার পারেন'। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসীদের মাঝে শীতবস্ত্র প্রেরণে যারা সহযোগিতা করেছেন তারা হলেন- মাসুদুর রহমান অপু,ড.তামিম আহমেদ,আশফাকুল তরফাদার,আনোয়ার মন্ডল,শাহাজ ইসলাম,হালিম আকবর,আনোয়ার হোসেন হিমু,সোহেলুর রহমান স্বপন,সরকার মামুন,হারুন আহমেদ,জাহেদ চৌধুরী লিটন,শাহরিয়ার রহমান আরিফ,মোল্লা বাগাইুদ্দন পিয়াল,শফিউল আলম শফি,মীর সাব্বির আহম্মেদ,গোলাম কিবরিয়া,রেহানা নবী, নাসিমা পারভীন ও ছাবেদ সাথী। উল্লেখ্য, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের পাঠানো কম্বল বাংলাদেশের খুলনা, যশোর (সদর), চুয়াডাঙ্গা, গাংনি,পার্বতীপুর, ঈশ্বরদি, ঢাকা, বরিশাল, বাঘারপাড়া (যশোর), আলমডাঙ্গা ও দেবীগঞ্জ (পঞ্চগড়)। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি