৪ মে ২০২৬

দেবীগঞ্জের বাজারে লবন সংকটের গুজব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জের বাজারে লবন সংকটের গুজব

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: দেবীগঞ্জে হঠাৎ করে লবন সংকটের গুজবে লবন কেনতে দোকানগুলোতে উপচে পড়া ভীড় শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দেবীগঞ্জে গুজব শুরু হয় যে লবনের দাম ১০০ টাকা কেজি হবে এবং লবন পাওয়া যাবে না। মহুর্তে এ খবর ছড়িয়ে পড়লে দেবীগঞ্জ বাজার সহ গ্রামাঞ্চলের সব বাজারগুলোতে লবন কিনতে দোকানগুলোতে ভিড় জমে যায়।

একেকজন ৫কেজি থেকে ১০ কেজি পর্যন্ত লবন কেনার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে উঠে। দোকানদারেরাও এ সুযোগে লবন কেজি প্রতি ৫টাকা থেকে ১০ টাকা বেশি দামে বিক্রয় করছে। দামের দিকে লক্ষ না করে সবাই বেশি করে লবন ক্রয় করছে। বেশি করে লবন ক্রয়ের ব্যাপারে জানতে চাইলে ক্রেতা সবুজ, জয়নাল , আয়নাল বলছে ,লবনের দাম ১০০ টাকা থেকে ২০০টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার কথা শুনা যাচ্ছে, এ আশংঙ্কা থেকে বেশি করে কিনে নিচ্ছি। ব্যবসায়ীরা জানান, পাইকারী বাজারে দেশি লবনের মূল্য ৪৫ কেজির বস্তা ৮৫০ টাকায় কিনতে হয়েছে। যা আগে ছিল ৫৯০ টাকা। খুচরা বাজারে ২০ টাকা কেজির পরিবর্তে ২৫টাকা বিক্রি করতে হচ্ছে।

বাজারে লবন কেনতে ব্যাপক লোকের সমাগম হওয়ায় দোকান লুট হওয়ার ভয়ে দোকানদারেরা দোকান তাড়াহুড়ো করে বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান এক প্লাটুন পুলিশ নিয়ে দ্রুত দেবীগঞ্জ বাজারে প্রবেশ করে উপস্থিত জনতাকে বেশি দামে লবন ক্রয় না করার কথা জানান। ইউএনও জানান, দেশে লবনের কোন সংকট নেই, এটি গুজব । গুজবে কান না দেওয়ার জন্য জনগনকে সর্তক করতে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোটা শহরে মাইকিং প্রচার শুরু করে দেন। বাজারে পুলিশের টহল চলছে। দেবীগঞ্জের বিভিন্ন বাজারে ইউএনও পুলিশকে নিয়ে টহল অভিযান পরিচালনা করছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি