৯ মে ২০২৬

দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেবীগঞ্জ (পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পৌর সদরের বিজয় চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোহাম্মদ তোবারক(হ্যাপি), উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম ও সদস্য সচিব আশরাফুল আলম সোহেল প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল আহমেদ প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদেকুজ্জামান হীরা এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কার্তিক রায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি