১৯ জুন ২০২৬

দেবীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

পঞ্চগড় থেকে সংবাদদাতা : দেবীগঞ্জ উপজেলার কলেজপাড়া গ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম ইনুরা বেগম,২৮, স্বামী আবুল কালাম।

শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২ টার দিকে ইনুরা বেগমকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয় এ সময় হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ অর্জুন সাহা তাকে মৃত ঘোষনা করে। ডাঃ অর্জুন জানিয়েছেন, ইনুরার শরীরে ৭/৮ জায়গায় আঘাতের চিন্ন পাওয়া গেছে এবং পেটের ভ’ড়ি বের হয়ে গেছে। ইনুরার চাচা মনতাজ আলী জানান, গত এক মাস ধরে ইনুরা তার পিতার বাড়িতেই রয়েছেন।

দেবীগঞ্জ পৌর কাউন্সিলর আকছাদুল জানান তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিশ্বাস ও অবিশ্বাস নিয়ে অনেকদিন ধরে দ্বন্ধ চলে আসতেছিল, এ বিষয়ে কয়েকবার সালিশ করে দেওয়া হয়েছে মর্মে কাউন্সিলর জানান। দেবীগঞ্জ থানার ওসি তদন্ত শাহ আলম জানান, প্রাথমিকভাবে পুলিশের কাছে মনে হয়েছে, ইনুরা খুন হয়েছে পারিবারিক দ্বন্ধের কারনে । লাশের সুরতহাল রিপোর্ট শেষ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। ইনুরার পিতা এনতাজ আলী মামলার বাদী হতে পারেন মর্মে তদন্ত ওসি শাহ আলম অনেকটা নিশ্চিত করেছেন। বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি