৮ মে ২০২৬

দেবীগঞ্জে সুগার বিট চাষের উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে সুগার বিট চাষের উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি : দেবীগঞ্জে সুগার বিট থেকে ব্রাউন চিনি উৎপাদন এবং সুগার বিট চাষের উপর কৃষক প্রশিক্ষণ, রবিবার দুপুরে উপজেলার রামগঞ্জ বিলাসী বিট সুগার মিল মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অরগেনিক প্রডাক্ট ম্যানুফেকচার এসোসিয়েশন এবং এগ্রো প্রডাক্ট বিজিনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রনালয় যৌথ্যভাবে কৃষক প্রশিক্ষনের অনুষ্ঠান ও ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩০ কেজি সুগার বিটের বীজ বিতরনের আয়োজন করে। বাংলাদেশ বিট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস ছালাম অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন। তিনি বলেন, সুগার বিট হচ্ছে এক প্রকার উদ্ভিদ ,এটি দেখতে মিষ্টি আলুর মতো। সুগার বিট থেকে চিনি উৎপাদন করা যায়।

আঁখ থেকে উৎপাদিত চিনি দেশের বার্ষিক চাহিদা মেটাতে যথেষ্ঠ নহে। এর বিকল্প হিসেবে সুগার বিট থেকে ব্রাউন চিনি ও গুড় উৎপাদন প্রক্রিয়া বাংলাদেশে ২০১৬ সাল থেকে শুরু হয়েছে। এ ধারাবাহিকতায় দেবীগঞ্জ উপজেলায় এবার প্রথম ৩০ বিঘা জমিতে সুগার বিট চাষের পরিকল্পনা নেয়া হয়েছে। ১০০ কেজি আক্ষ থেকে ৬ কেজি চিনি উৎপাদন হয় অপরদিকে ১৪ কেজি চিনি উৎপাদন হয় ১০০ কেজি সুগার বিট থেকে। এক কেজি সুগার বীট বীজ দিয়ে এক একর জমি রোপন করা যায়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দীন , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। কৃষক মোঃ হজরত আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেষে ৩০ একর জমির জন্য ৩০ জন কৃষকদের মাঝে ১ কেজি করে সুগার বিট বীজ বিতরন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি