দেবীগঞ্জে শিক্ষা মেলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা : দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক শিক্ষা মেলা দেবীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার শুরু হয়েছে।
মেলায় শিক্ষা উপকরনের উপর ৫টি স্টল স্থাপন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন যৌথ্যভাবে এর আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষিক পিয়ারী বেগম বক্তব্য রাখেন। উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী স্টলদের মাঝে পুরস্কার প্রদান করেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১০ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১০ মাস আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি