৯ মে ২০২৬

দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা: তরুণ প্রজন্মের হাত ধরেই আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন। করোনা কালীন সময়ে দুই বছরে বারোশো টি প্লাটফর্ম ব্যবহার করে প্রধান শেখ হাসিনা মন্ত্রী সভার বৈঠক, একনেকের বৈঠক, জেলা উপজেলার কার্যক্রম দেখভাল করেছেন ও রাজনৈতিক কার্যক্রমও দেখ ভালো করেছেন। করোনা কালীন সময়ে বিচারিক ব্যবস্থা ভার্চুয়ালের সমাধান করেছেন। চার লক্ষ মামলা শুনানি করেছেন। চল্লিশ শতাংশ ঘরে বিদ্যুতের আলো ছিল না, ষাট শতাংশ ঘর অন্ধকারে আচ্ছন্ন ছিল। এর আগে বাংলাদেশে মাত্র ২ কোটি মানুষ ব্যবহার করেছিল। ইন্টারনেট ব্যবহার করত মাত্র ৫০ লাখ মানুষ। দেশের বিভিন্ন স্কুল কলেজে গত ১৫ বছরে ১৩ হাজর ডিজিটাল ল্যাব স্থাপন করেছি। আগামী দুই বছরে বিভিন্ন স্কুল কলেজে আমরা আরো দশ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করব। ১৩ জুলাই শনিবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি সেন্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন। তিনি আরও বলেন, পঞ্চগড় ২ আসনের স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মাট বাংলাদেশ বিনির্মানে অসংখ্য প্রকল্প হাতে নিয়েছেন। তিনি আরও বলেন, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার এসএসসি ও এইচএসসি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আইডিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে জন্য এ প্রকল্প গৃহিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিয়া ও আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে শুধু বন্ধন প্রতিষ্ঠা করা হবে এ প্রকল্পের মাধ্যমে। ফলে আই টি খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেসন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেন ব্যাপক পরিষদে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্ক স্থাপনের কাজ ও চলমান রয়েছে। এই ট্রেনিং এন্ড ইন্ডিকেশন সেন্টার থেকে প্রতিবছর এক হাজার তরুন তরুণী প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানে ব্যবস্থা করতে পারবে। তিনি বলেন, তরুণ তরুণীরা পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে ডলার আয় করবে। ডলার আয় করার জন্য বিদেশে প্রয়োজন নেই। বিশেষ অতিথি সাবেক রেলপথ মন্ত্রী পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেন, ছাত্রদল, ছাত্রশিবিরের লোকেরা পিছনে থেকে উস্কানী দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। ৫৯ কোটি ৬৭ লক্ষ ৭০ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে ৩ একর জমির উপর নির্মিত এই শেখ কামাল আইটি ট্রেনিংএন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এটি নির্মাত হলে এ এলাকার যুবক-যুবতিরা আইটিতে প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ নাগরিক হিসেবে তৈরী হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এনডিসি, পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ , দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মদন মোহন রায়, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক আবু।এছাড়াও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি