১০ মে ২০২৬

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বৃদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭০ বছর বয়সী বৃদ্ধার
  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭০ বছর বয়সী সাজিরন বেগম নামে এক বৃদ্ধার। এঘটনায় আহত হন আরো দুই জন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুইটায় পৌরসদরের প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান মহাসড়কে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। সড়ক দুর্ঘটনায় নিহত সাজিরন বেগম দেবীগঞ্জ পৌরসভার পাটোয়ারী পাড়া এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাজিরন বেগম কলেজ পাড়া থেকে পাটোয়ারী পাড়ায় যাচ্ছিলেন। প্রশিকা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ে পার হওয়ার সময় ডোমার থেকে দেবীগঞ্জের দিকে মোটরসাইকেলে এক দম্পতি যাচ্ছিল। কয়েক বার হর্ণ দিলেও সাজিরন বেগম শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় হঠাৎ করে মোটরসাইকেলের সামনে চলে আসেন। এতে গুরুতর আহত হন সাজিরন বেগম। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ লিটন ইসলাম ও তার সহধর্মিণী ইতি বেগম আহত হন। তারা বর্তমানে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত সাজিরন বেগমের নাতি হাসিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানায়, তার দাদী দীর্ঘ দিন ধরে চোখে কম দেখে এবং কানে কম শুনেন। সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের অফিসার হাসপাতালে রয়েছে, এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি