৫ মে ২০২৬

দেবীগঞ্জে সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
শেখ ফরিদ, (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে'র দেবীগঞ্জে সবুজ আন্দোলন দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।রবিবার (১৩-জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমগ্র উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় ।পরে উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তার উপর দাড়িয়ে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রসুল বকস (মানিক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির উপদেষ্টা ও দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজ চৌধুরি, সবুজ আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রিতু আক্তার, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শেখ ফরিদ, সহ নারী ও শিশু বিষয়ক সম্পাদক বুবলি রায়, উপজেলা কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম সোহেল,মোঃ নয়ন ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা । এ বিষয়ে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবার আগে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে । বর্তমান বিশ্বে জলবায়ু সমস্যা ভয়াবহ রূপ ধারণ করছে ।যার ফলে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ ।সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ।এমত অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকেই এগিয়ে আসতে হবে । বৃক্ষ নিধন বন্ধ করে বৃক্ষরোপণের দিকে সবাইকে মনোনিবেশ করার জন্য তিনি অনুরোধ জানান । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি