
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)প্রতিনিধি: রেলমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজনের সহধর্মীনির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগ শীতবস্ত্র বিতরণ করছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) দুপুরে দেবীগঞ্জ অলধিনী সরকারি বালিকা বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও পৌর যুবলীগ। রেলপথ মন্ত্রীর স্ত্রী নিলুফা জাহান এর রুহে মাগফেরাত উপলক্ষে ১ হাজার অসহায় মানুষের মাঝে শীতবিস্ত্র বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রাধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানাত জামান চৌধুরী (জর্জ), বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গোলাম রহমান সরকার, নুর নেওয়াজ, মিজানুর রহমান মাজু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম সুইডেন। দেবীগঞ্জ পৌর আওয়ামী ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]