দেবীগঞ্জে রেলমন্ত্রীকে সংবর্ধনা
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে : বাংলাদেশ সরকারের রেল মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন এমপিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবি সংগঠনের পক্ষ্য থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধায় দেবীগঞ্জের দেবদারু তলা মাঠে এ গন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমি এত সংবর্ধনা চাই না, দেবীগঞ্জের মানুষ কতটা ভালবাসেন তা আমি জানি, আপনাদের ভালবাসা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন তা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। উন্নয়নের যে গতিধারা সৃষ্ঠি হয়েছে, সেটাকে অব্যাহত রাখাই এখন আমাদের কাজ। মন্ত্রী বলেন, একটি দলের সাথে আরেকটি দলের মত পার্থক্য থাকতেই পারে, তবে সেটা হতে হবে দেশের উন্নয়নের জন্য , স্বাধীনতার পক্ষ্যের জন্য। প্রতিষ্ঠিত সত্যকে বিকৃত করা যাবে না। স্বাধীনতা , মুক্তিযুদ্ধ বিশ্বাস করে এ দেশে রাজনীতি করতে হবে। দেশের স্বাধীনতায় বিশ্বাস না করে রাজনীতি করার উদাহারন অন্য দেশগুলোতে নেই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামানের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সুইডেন, আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি