৬ মে ২০২৬

দেবীগঞ্জে রেল মন্ত্রীর আর্থিক অনুদানের টাকা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে রেল মন্ত্রীর আর্থিক অনুদানের টাকা বিতরণ

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে প্রতিনিধি: দেবীগঞ্জে রেল মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদানের ৪ লাক্ষ ৩৫ হাজার টাকা ৮৭ জন দুস্থ ও গরীব এবং ২ লাক্ষ ৭৫ হাজার টাকা ৪টি মসজিদ ও দইুটি মন্দিরে বিতরন করেন। মন্ত্রী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউ টিন ও ৬ হাজার করে টাকা বিতরন করেন।

উপজেলা প্রশাসন বিতরন অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাদ্য বিভাগের ডাইরেক্টর জেনারেল (ডিজি) সারোয়ার মামুদ, পলিশ সুপার মোঃ ইউসূফ, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা আওয়ামী লেিগর সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী প্রমুখ।

এর আগে মন্ত্রী দেবীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে ৩শ বাই-সাইকেল বিতরন করেন। স্থানীয় সরকার সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) এর আর্থিক সহযোগিতায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি