দেবীগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

শেখ ফরিদ.পঞ্চগড় জেল,প্রতিনিধি : দেবীগঞ্জে প্রাথমিকে ও মাধ্যমিকে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরন উৎসব আজ বুধবার শুরু হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় প্রাথমিক ছাত্র-ছাত্রীদের মাঝে ১ লাক্ষ ৬২ হাজার টি বই বিতরন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বই বিতরন অনুষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার সামছুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম , উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ বক্তব্য রাখেন।
এদিকে দেবীগঞ্জ অলদীনি সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক একটি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরন করেন দেবীগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান। এবার উপজেলার ৮৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ২,৮৩,০০০টি বই বিতরন করা হয়েছে।
এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছলিমুল্লা ,অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সিংহ জানান যে, আমার বিদ্যালয় হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিক্ষায় ৭১ জন শিক্ষার্থী পরিক্ষা অংশগ্রহনের মধ্যে ৭০ উত্তির্ন হয়েছে তন্মধ্যে জি,পি,এ ৫ পেয়ে উত্তির্ন হয়েছে ১৬ জন শিক্ষার্থী ।
পাশের ক্ষেত্রে পঞ্চগড় জেলার মধ্যে ৩য় স্থান অধীকারী । সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান তার বক্তব্যে বলেন যে, সকল ছাত্র /ছাত্রী নতুন বই পেয়ে যেমন খুশি হয়েছ তেমনী ভাবে পাঠের প্রতি আরো মনোযোগী হয়ে লেখাপড়া করে পরিক্ষায় ভালো ফলাফল করবে বলে আশা করছি ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি