৫ মে ২০২৬

দেবীগঞ্জে মনোনয়ন পত্র জমা দিলেন এমপি সুজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে মনোনয়ন পত্র জমা দিলেন এমপি সুজন

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে : পঞ্চগড়-২,দেবীগঞ্জ-বোদা আসনে সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন বলেছেন, গত ১০ বছর নিরলশ পরিশ্রম দিয়ে পঞ্চগড়,২ আসনের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছি।

বোদা-দেবীগঞ্জ সহ সাবেক ছিটমহলগুলোতে ব্যাপক অবকাঠামো উন্নয়ন সহ শতভাগ বিদ্যুৎ প্রদান নিশ্চিত করেছি। একইসঙ্গে এ জনপদের লোকজনের দীর্ঘদিনের মূল্যায়ন তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমার শতভাগ বিশ্বাস ,পঞ্চগড় ২,আসনের জনগন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করবে। এদিকে আওয়ামী লীগ থেকে এ্যাডভোকেট সুজন নমীনেশন পাওয়ায় নেতা-কর্মিদের মাঝে ব্যাপক আনন্দ উল্লাশ লক্ষ্য করা গেছে।

বুধবার দুপুরে দেবীগঞ্জ সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের কাছে সুজন মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চেšধূরী জর্জ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান, দলের সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দীন চেšধুরী প্রমুখ। এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন পঞ্চগড় ২, আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি