৬ মে ২০২৬

দেবীগঞ্জে করতোয়া নদীতে খাঁচায় মাছ চাষ প্রকল্পের উদ্ধোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে করতোয়া নদীতে খাঁচায় মাছ চাষ প্রকল্পের উদ্ধোধন

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে : নেট জাল দ্বারা ভাসমান খাচা বানিয়ে নদীতে মাছ চাষ করার পাইলট প্রকল্প গ্রহন করেছে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।

গতকাল দুপুরে করতোয়া নদীতে ৪টি খাচায় ৪০ কেজি মাছ ছেড়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, ওসি তদন্ত শাহ আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ প্রকল্প সর্ম্পর্কে উপজেলা মৎস কর্মকর্তা জানিয়েছেন, ১০x২০ ফিট একটি খাচাতে ১০০গ্রাম ওজনের ১০ কেজী চাপের মাছ চাষ করা যাবে। ছয় মাস পর একটি মাছের ওজন হবে ১ কেজি করে।বছরে দুইবার এই পদ্¦তিতে মাছ চাষ করা যাবে । নদী, নালা, খাল, বিল কোনটাই আজ অভিশাপ নয়, সবই বিজ্ঞান সম্মত প্রযুক্তি ব্যবহার করে এ জলাধার থেকে উপকৃত হওয়ায় ক্ষেত্র হয়েছে তৈরী। উন্নত এ প্রযুক্তিতে খাচায় মাছ চাষ প্রেরণা যোগাবে গ্রামের মানুষদের। তারাও এ পদ্ধতি অবলম্বন করে স্বাবলম্বী হতে পারবেন।

উপজেলা পরিষদ ও মৎস বিভাগ যৌথ্যভাবে জেলার দেবীগঞ্জ করতোয়া নদীতে এ প্রকল্পে মাচ চাষ করার কাজ বাস্তবায়ন করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি