৫ মে ২০২৬

দেবীগঞ্জে করোনায় এক নারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে করোনায় এক নারীর মৃত্যু
শেখ ফরিদ,পঞ্চগড়,সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আফরোজা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় করোনায় মৃতের সংখ্যা দারালো ২১ জনে। সোমবার (২১ জুন) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের দহলা খাগড়াবাড়ি হাজিপাড়া গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। জানা যায়, করোনায় মৃত আফরোজা বেগম ওই ইউনিয়নের হাজিপাড়া গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী। সিভিল সার্জন ডাক্তার ফজলুর রহমান বলেন, করোনা শনাক্তের পর তাকে আইসোলেশনে রাখার জন্য তার বাড়িতে এম্বুলেন্স পাঠানো হলে পরিবারের লোকেরা তার মানসিক সমস্যার কথা বলে বাড়িতেই রেখে দেয়। পরে হোম কোয়ারেন্টাইনে রেখে তাকে চিবিৎসা দেয়া হচ্ছিলো। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আফরোজা নামে ওই নারী মানসিক রোগে ভুগছিলেন। এর মাঝে শারিরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে গত ১৪ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে ১৬ জুন করোনা রিপোর্ট পজেটিভ আসে। শনাক্তের ৫ দিন পর আফরোজা বেগম তার বাড়িতে মৃত্যুবরণ করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি