দেবীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রির উদ্ধোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে : পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজিতে চাল বিক্রি কার্যক্রম মঙ্গলবার বিকেলে উদ্ধোধন করা হয়েছে।
দেবীগঞ্জ বাজারের এস,সি,ডি,পি মার্কেটে খাদ্য বান্ধব কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। এ সময় দেবীগঞ্জ এলএসডি গোডাইনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ডিলার শফিউর রহমান মুক্তা, প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য বিভাগ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচী বাস্তবায়ন করছেন। এ লক্ষ্যে দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ২০ জন ডিলারের মাধ্যমে ১১৬২৮ জন উপকারভোগী ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বছরের ৫ মাস পাবে মর্মে খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি