৫ মে ২০২৬

দেবীগঞ্জে জনতার হাতে মাদক ব্যাবসায়ী নাসির আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জে জনতার হাতে মাদক ব্যাবসায়ী নাসির আটক
দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধিঃ দেবীগঞ্জ পৌর শহরের আলোচিত মাদক ব্যাবসায়ী নাসির শেখ (৩৮) কে গতকাল শনিবার রাতে ১০০ পিস নেশা জাতীয় ইন্ডিয়ান টেপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। জানাযায়, দেবীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্টানে এই নিষিদ্ধ ট্যাবলেট সহ রাত ৮ টায় তাকে হাতেনাতে ধরে ফেলে সাধারন মানুষ। পরে মাদক ব্যাবসায়ী নাসিরকে তার আটককৃত মটরসাইকেল সহ দেবীগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেল, আটককৃত নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়েছে। আসামিকে কোর্টে চালান দেওয়ার প্রস্তুতি চলছে। আটককৃত নাসির পৌরশহরের মৃত সোহরাব শেখ এর পুত্র। তার দেবীগঞ্জ বাজারে নাসির র্ফামেসী নামে ওষুধের দোকান রয়েছে। এই বিষয়ে বি,সি,ডি,এস দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং মেসার্স আলম র্ফামেসীর সত্বাধীকারী মাহে আলম জানান, নাসির তাদের সমিতির সদস্য নয়। তিনি আরো বলেন,তার কাছে পাওয়া টেপেন্টাডল ট্যাবলেট আমদানী নিষিদ্ধ এবং নেশা জাতীয় ওষুধ। বিপি । আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি