৫ মে ২০২৬

দেবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধু খুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধু খুন
দেবীগঞ্জ ( পঞ্চগড়) সংবাদদাতাঃ দেবীগঞ্জে ৩৭ শতক জমিকে কেন্দ্র করে গৃহবধূ খুন হয়েছে। খুন হওয়া গৃহবধূর নাম জাহেদা বেগম ( ৩৫)। সে চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকার মল্লুক মিয়ার স্ত্রী। জানা যায়, মল্লুক মিয়ার বাড়ি তার বাড়ি সংলগ্ন জায়গায় ১ একর ডাঙা জমি ১০ বছর আগে রেকর্ডিং মালিক জসিম উদ্দিনের কাছ থেকে ও জসিম উদ্দিন মারা যাওয়ার পর তার ওয়ারিশদের নিকট থেকে ক্রয় করে নেন। জমি ক্রয় করার পর সেখানে আমের বাগান তৈরি করে। সে আমের বাগানের জমির মধ্যে ৩৭ শতক জমি পাওয়ার বলে নিজের বলে দাবি করছে ইসরাইল হোসেন। ইসরাইল হোসেন চর তিস্তাপাড়া এলাকার সেকান্দার আলীর ছেলে। সে জমি ইতিপূর্বে ঝামেলা হয় দুই পরিবারের মধ্যে। এনিয়ে থানায় অভিযোগও দেয়া হয়। ওই জমিকে কেন্দ্র করে থানায় কয়েকবার মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। অবশেষে মল্লিক মিয়া ৫ দিন আগে পঞ্চগড়ের আদালতে ৪৪/৪৫ ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। বৃহস্পতিবার রাতে ইসরাইলের পরিবারের লোকজন মল্লুক মিয়ার বাড়িতে প্রবেশ করে তাদের অতর্কিত হামলা চালায়। বাড়ির লোকজনের উপর হামলা করে তাদের আহত করে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ৫০ শয্যা বিশিষ্ট দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এঘটনায় মারা যাওয়া গৃহবধূর স্বামী মল্লিক মিয়া বাদী হয়ে হামলাকারীদের আসামী করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। বিকেলে দেবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইসরাইল হোসেনকে আটক করা হয়। দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বজলুর রশীদ বলেন, দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলার ১ নম্বর আসামী ইসরাইল হোসেনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের জন্য অভিযান চলছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি