৮ মে ২০২৬

দেবীগঞ্জে হাত ধোয়ার জন্য পানির ট্যাংক স্থাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে হাত ধোয়ার জন্য পানির ট্যাংক স্থাপন

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলার প্রবেশদ্বারে হাত ধোয়ার জন্য পানির ট্যাংক স্থাপন করেছে উপজেলা প্রশাসন। করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে রবিবার ওই ট্যাংক বসানো হয়। ট্যাংকের কাছে দায়িত্বে আছেন ইউএনও অফিসের একজন পিয়ন। উপজেলা পরিষদে আসা ব্যাক্তিদের হাত ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান বলেন, করোনা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা পরিষদে যারা বিভিন্ন কাজে আসছেন , তাদের সাবান দিয়ে হাত ধোয়ার পর ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। ইউএনও প্রত্যয় হাসান নিজ উদ্দ্যোগে পানির ট্যাংক কিনে বসিয়েছেন। রেখেছেন সাবান। এ উদ্দ্যোগ সর্ম্পকে দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লূৎফর রহমান বলেন, করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে ইউএনওর নেয়া উদ্দ্যোগ খুবই ইতিবাচক। এদিকে দেবীগঞ্জ থানা পুলিশও হাত ধোয়ার জন্য থানার সামনে অস্থায়ী পানির ট্যাংক বসিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি