দেবীগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসি সভা

দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জ উপজেলা হাসপাতালের হলরুমে রোববার হাম-রুবেলার টিকাদান কর্মসূচীর উপর ক্যাম্পেইন বিষয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ইপিআই এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের যৌথ্য আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী।
অন্যদের মধ্যে হাসপাতালের ম্যাডিকেল অফিসার ডাঃ এনায়েতুর রহমান, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, থানার অফিসার ইন-চার্জ রবিউল হাসান সরকার, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাছিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, হাম-রুবেলা একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি হাচি- কশির মাধ্যমে ছড়ায়। সাধারণত ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুর হাম-রুবেলা হয়ে থাকে।
হাম-রুবেলা রোগের জটিলতা থেকে বাচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হাম-রুবেলার টিকা দিয়ে সুরক্ষিত করা। দেবীগঞ্জের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উল্ল্যেখিত বয়সের ৩৬,৫২৮ জন শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে। এ কর্মসূচী ২৯ ফেব্রুয়ারী থেকে ২১ মার্চ তিন সপ্তাহব্যাপী চলবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি