দেবীগঞ্জে এসডিজি বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড় ) থেকে : স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়নে অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়নে দিনব্যাপী এক কর্মশালা পঞ্চগড়ের দেবীগঞ্জে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রধান মন্ত্রীর কার্যালয় যৌথ্যভাবে কর্মশালার আয়োজন করেন। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালা উদ্ধোধন করেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার , অফিসার ইন চার্জ রবিউল হাসান সরকার।
সহকারী কশিশনার ভ’মি নীলূফা সরকার কর্মশালা পরিচালনা করেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান , রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক কর্মশালায় অংশ নেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি