৪ মে ২০২৬

দেবীগঞ্জে ধান কর্তনে মেশিনের ব্যবহার বাড়ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে ধান কর্তনে মেশিনের ব্যবহার বাড়ছে

দেবীগঞ্জ(পঞ্চগড় )থেকে সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষিতে ডিজিটাল মেশিনের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। জমি চাষ, ফসল বপন ও ফসল কর্তনে প্রায় সর্বত্র মেশিনের ব্যবহার হচ্ছে। কৃষিকে এগিয়ে নিতে যান্ত্রিকতার বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষক কৃষিতে বিপ্লব সৃষ্টি করেছে। কৃষককে আরও বেশি করে কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকার যান্ত্রিক মেশিন ক্রয়ে ভূর্তকি দিচ্ছে ৬০ শতাংশ টাকা।

জাপান থেকে আসা ইয়ানমার কম্বাইন হারভেস্টিং মেশিন ধান কর্তনের পর ধান বস্তায় ভর্তি হচ্ছে, এতে কৃষকের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। ডিজেল চালিত এ মেশিন দিয়ে ঘন্টায় এক একর জমির ধান কর্তন সহ বস্তাজাত করা যায়। একরে ডিজেল খরচ হয় ১০ লিটার। একর প্রতি ধান কর্তনে খরচ ৪ হাজার ৫শ টাকা। বাংলাদেশ সরকার কৃষি বিভাগের মাধ্যমে এসিআই কোম্পানির নিকট থেকে ৬০ শতাংশ অর্থ ভূর্তকি দিয়ে এ মেশিন ক্রয়ে কৃষকদের উৎসাহ প্রদান করে আসছে।

ইয়ানমার কম্বাইন হারভেস্টিং মেশিনের দাম ২৮ লাক্ষ টাকা। ৬০ শতাংশ ভূর্তকি হিসেবে সরকার দিচ্ছে ১৬ লাক্ষ ৮০ হাজার টাকা। সরকারের ভূর্তকি বাদে মেশিনের দাম হচ্ছে ১১ লাক্ষ ২০ হাজার টাকা। এসিআই কোম্পানি সহজ কিস্তিতে কৃষকের নিকট ১১ লাক্ষ ২০ হাজার টাকায় মেশিন বিক্রি করছে। দেবীগঞ্জের কৃষক শাহজাহান এসিআই কোম্পানির নিকট থেকে এবার কিস্তিতে ৪ লাক্ষ টাকা দিয়ে ধান কর্তনের মেশিন ক্রয় করে ভাল সাফল্য পেয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে কৃষিতে যান্তিকরনের লক্ষ্যে মাঠ প্রর্দশনী ও আলোচনা সভা দেবীগঞ্জের তিস্তার পাড় এলাকায় অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ ও এসিআই মোটরস যৌথ্যভাবে এর আয়োজন করে। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বারী প্রধান অথিতির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে কৃষি বিভাগের উপ-সহকারি কাদের, এসিআই কোম্পানির রংপুর জোনের জোন প্রধান নাসির উদ্দীন সোহেল প্রমুখ বক্তব্য রাখেন। শতাধিক কৃষক এ সময় উপস্থিত ছিলেন ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি