৫ মে ২০২৬

দেবীগঞ্জে ডারা নদীর উপর ব্রীজটি ঝুকিপূর্ণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে ডারা নদীর উপর ব্রীজটি ঝুকিপূর্ণ

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সদরে অবস্থিত দেবীগঞ্জ ভাইলাগঞ্জ পাকা রাস্তায় ডারা নদীর উপর ব্রীজটি অত্যান্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্রীজটি দিয়ে দেবীগঞ্জ,টেপ্রীগঞ্জ ও চিলাহাটী ৩ ইউনিয়নের লোকজন চলাচল করতো। ব্রীজের মধ্যখানে ফাটল দেখা দিয়েছে, ব্রীজের নিচ থেকে প্লাস্টার খসে পড়ছে। ব্রীজের এই জরাজীর্ণ অবস্থা গত এক বছর থেকে চলমান ছিল। এলজিইডি বিভাগ শুরু থেকে নতুন ব্রীজ অথবা বিকল্প কোন সেতুর ব্যবস্থা করলে আজকে পরীক্ষার্থী সহ জনদূর্ভোগ এড়ানো যেত।

ব্রীজটি ঝুকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচাল বন্ধ করে দিয়েছে এলজিইডি বিভাগ । দেবীগঞ্জ এলজিইডি বিভাগ গত ১৩ ফেব্রুয়ারী ব্রীজের উপরি অংশে ঢালাই দেওয়ার ফলে পথচারী সহ সব ধরনের যান চলাচাল এখন বন্ধ। এতে করে গত তিন দিন থেকে ওই রাস্তায় বেড়েছে জনদূর্ভোগ। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির আর কোন বিকল্প রাস্তা না থাকায় সর্বসাধারনের বেড়েছে ভোগান্তি। ব্রীজের পশ্চিম দিক দিয়ে ব্রীজের নিচ দিয়ে মোটরসাইকেল , অটো চলাচল করতে হচ্ছে। ব্রীজের নীচের অংশ অনেক গভীর হওয়ায় মোটরসাইকেল , অটো আরোহীদের উল্টে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। ব্রীজটি কয়েকদিন পর চলাচলের জন্য খুলে দেয়া হবে, তবে ভারী যান চলাচলে ঝুকির আশংকা থেকেই যাচ্ছে।

ব্রীজটি অনেক আগের নির্মিত। ব্রীজে কোন পিলার নেই। ব্রীজের দুই অংশে দুইটি ব্রিক ওয়ালের উপর সরাসরি বিমের উপর ব্রীজটি নির্মিত। এবার ব্রীজের উপর অংশে রেল লাইনের মোটা লোহা বিছিয়ে ঢালাই দেয়া হয়েছে শুধুমাত্র ব্রীজের বিমের উপর ভর করে। বিমের স্থায়ীত্ব নিয়ে এলজিইডি বিভাগও শতভাগ নিশ্চিত নয়। বিমের উপযোগীতা আছে এই অনুমানের উপর ভর করে এলজিইডি ব্রীজের উপরি অংশে ঢালাই দিয়েছে। ভারী যান চলাচল করলে যে কোন মহুর্তে সেতুটি ভেঙ্গে যেতে পারে এতে বড় দূর্ঘটনা ঘটতে পারে।

উপজেলা প্রকৌশলী মমিনূল ইসলাম জানান, ডারা নদীর উপর এ ব্রীজটি দিয়ে অধিক লোডের গাড়ি চলাচল করায় ব্রীজটি তার কার্যকারিতা হারিয়েছে। গত বছর থেকে ব্রীজটির বিভিন্ন জায়গা মেরামত করে চালানো হচ্ছে। ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ করতে হবে এ জন্য একটি প্রস্তাব ঢাকায় প্রেরণ করা হয়েছে। সামনে বর্ষা মৌসুম। ব্রীজটি ভেঙ্গে পড়লে চরম ভোগান্তিতে পড়তে হবে ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষের । জনদূর্ভোগ লাঘব করতে ও বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ডারা নদীর উপর দ্রুত নতুন ব্রীজ নির্মানের দাবী এলাকাবাসীর।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি