দেবীগঞ্জে বৃষ্টি বাতাসে বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা
দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা : দেবীগঞ্জে পল্লী বিদ্যুতের জন্য বৃষ্টি- হালকা বাতাস হচ্ছে অভিশাপের মতো। একটু বৃষ্টি ও বাতাস শুরু হলে বিদ্যুৎ থাকে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় বিদ্যুতের জন্য। এখানকার বিদ্যুৎ লাইনের সঞ্চালন খুবই নাজুক অবস্থা। বিদ্যুতের এই বিরক্তিকর অবস্থায় সব মহলেই অতিষ্ঠ।
গতকাল শনিবার সন্ধা অনুমান ৭ ঘটিকার সময় দেবীগঞ্জে বৃষ্টি হচ্ছিল সাথে হালকা বাতাস, বৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় আধা ঘন্টা, বাতাসের স্থায়িত্ব আরও কম ছিল। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ লাইন বন্ধ , ওই যে বন্ধ হলো সারা রাত আর বিদ্যুতের কোন খবর নেই, পরের দিন অর্থাৎ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিদ্যুতের দেখা মিলল । প্রায় ১৬ ঘন্টা দেবীগঞ্জ বিদ্যুৎ বিহীন ছিল। এতো দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকার মতো কোন বড় প্রাকৃতিক দূর্যোগ গতকাল শনিবার দৃশ্যমান ছিল না।
বিদ্যুতের বিভ্রাটের বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের লোকজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করাও যায় না। তাদের দেয়া মোবাইল নম্বরটি ওই সময়ে বন্ধ রাখে। এটা আরেকটা সমস্যা। গতকাল শনিবার রাত ৯টা থেকে প্রায় ১২ টা পর্যন্ত পল্লী বিদ্যুতের ডিজিএম, এজিএম, দেবীগঞ্জ অফিসের নাম্বারে ফোন করে কাউরো সাথে যোগাযাগ করা সম্ভব হয়নি।
দেবীগঞ্জ নির্বাচন অফিসে নতুন ভোটারদের ছবি সংযুক্তর কাজ করতে আসা ১৫ জনের টিমটি রাতের বেলায় কাজ করতে পারেনি। তাদের মধ্যে রানা,বিকাশ জানিয়েছেন, বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করে বিফল হয়েছি।
রবিবার দুপুরে পঞ্চগড় জেলার ডিজিএম আসাদুজ্জামানকে গতকালের বিদ্যুৎ না থাকার বিষয় জানতে চাইলে তিনি জানান, ৩৩ হাজার কেভির লাইনের ইনসুলেটর ফেটে যাওযায় বিদ্যুৎ সঞ্চালন ব্যাহত হয়েছে। কখনও গাছের ডাল তারের উপর পড়েছে, কখনও বাশঝাড়ের উপর দিয়ে লাইনের সংযোগ থাকায় লাইন ফল্ট করেছে , কখনও পিলার হেলে পড়েছে। বিদ্যুৎ বিভাগের এ সব দেখানো সমস্যা অনেক পুরনো। সমস্যা আছে , কিন্তু সমাধান থাকবে না তা তো হয় না।
এখন ডিজিটাল যুগ, ই- মেইল, ইন্টারনেট , সংবাদ প্রেরন সহ নানামূখী কাজের জন্য মানুষ প্রতিনিয়ত বিদ্যুতের উপর নির্ভরশীল। সামান্য ওজর আপত্তিতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকা ডিজিটাল পদ্ধতির সাথে মানায় না। এটা উপলদ্ধি করার সময় এসেছে বিদ্যুৎ বিভাগের।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি