৫ মে ২০২৬

দেবীগঞ্জে বই বিতরন উৎসব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে বই বিতরন উৎসব

শেখ ফরিদ,দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে : দেবীগঞ্জে বিনামূল্যে বই বিতরন উৎসব শুরু হয়েছে সকাল থেকে। প্রাথমিকে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরন উৎসব দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার শুরু হয়েছে।

দেবীগঞ্জ উপজেলায় এ বছর ১,১৭৩৪৩০ সেট বই বিতরন করা হবে। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চেšধুরী জর্জ প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান ও ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার ।

অন্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারী বেগম স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জিত কুমার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি