৫ মে ২০২৬

দেবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন রেলমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন রেলমন্ত্রী
দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্পোর্টস কমপ্লেক্স এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের সাংসদ এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এসময় মন্ত্রীর সাথে ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিসতী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুল আলম এমু প্রমুখ। উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রিতি ফুটবল ম্যাচ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী। আলোচনা শেষে দেবীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম বোদা উপজেলা ফুটবল একাডেমীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রী এর আগে উপজেলা প্রশাসন ও বন বিভাগ দেবীগঞ্জ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে দেবীগঞ্জ উপজেলায় চারা বিতরণ অনুষ্ঠানে ফরেষ্ট রেঞ্জ অফিসার মধুসুধন বর্মণ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এবং চারা বিতরন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি