
শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মোশারফ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পঞ্চগড় ডিবি পুলিশের একটি দল।
মোশারফ বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের খয়েরপুর এলাকার জাহাঙ্গীর আলম ডিপজলের ছেলে। পঞ্চগড় ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল শনিবার ডিবি পুলিশের এসআই ফিরোজ আলীর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স গোপন সূত্রের ভিত্তিতে সংবাদ পেয়ে দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম পাড়ে একটি চা দোকানের পিছনে ইয়াবা বিক্রি করার সময় মোশারফকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে দেবীগঞ্জ থানায় সোপর্দ করে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]