৫ মে ২০২৬

দেবীগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জ পাবলিক ক্লাব টাউন হলে রবিবার সারাদিন ব্যাপি দেবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত । বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব তৌহিদুল ইসলাম, আবু তোরাব সরকার, আব্দুল মজিদ।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসমত আলী মাষ্টার, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পামুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মো. তানভীর যোবায়ের হোসেন ডিউক, বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাত তারা, পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল কাদের মাসুম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, যুবদলের আহবায়ক মঞ্জুর মোর্শেদ রাজু, যুবদলের তাসরিফুল ইসলাম তমু, ছাত্রদলের রাসেল আহম্মেদ প্রধান প্রমুখ। এসময় দেবীগঞ্জ উপজেলা, পৌর ও ১০ ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বিএনপির উপজেলা, পৌর ও ১০ ইউনিয়নের কমিটি ভেঙ্গে দেন এবং কয়েকদিনের মধ্যে নতুন করে আহ্বায়ক কমিটি করার আশ্বাস প্রদান করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি