
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জে গন ত্রাণ সংগ্রহ কর্মসূচীতে ছাত্র,জনতা ও শিক্ষক বর্নাতদের জন্য গত চারদিনে ৫ লাক্ষ টাকা ও বিপুল পরিমানে বস্ত্র সংগ্রহ করেছে। সংগ্রহকৃত অর্থ দিয়ে ৭শ বর্ন্যাত মানুষের জন্য খাদ্য সামুগ্রী ক্রয় ও প্যাকেটজাত শেষে( ২৮ আগষ্ঠ) সন্ধার সময় দেবীগঞ্জ এন.এন. স্কুল মাঠ থেকে ত্রান সামুগ্রী নিয়ে একটি ট্রাক বন্যা কবলিত জেলা ফেনীর উদ্দ্যেশে যাত্রা করেছে।
খাদ্য সামুগ্রীর মধ্যে রয়েছে, চাল,ডাল, লবন, খাওয়ার পানি, চিড়া,মুড়ি,গুড়, মোমবাতি, খাবার স্যালাইন,
লাইটার। গণ ত্রাণ সংগ্রহ কর্মসূচীর প্রধান সমন্বয়ক তনবিরুজ্জামান রুবেল ত্রান ট্রাকটি যাবার প্রাক্কালে উপস্থিত সংবাদ কর্মদের এ বিষয়ে অবহিত করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াশীস আলম, অপর সমন্বয়ক জসীম, উপদেষ্ঠা মাসুদ পারভেজ সহ অর্থ সংগ্রহে নের্তিত্ব প্রদানকারিরা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]