[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
দারুণ ব্যস্ততায় কেটেছে কয়েকটা মাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নতুন প্রজন্মের ব্যস্ততম অভিনেত্রীদের অন্যতম আইশা খান। ইউটিউবে চোখ রাখলে তার স্পষ্ট প্রমাণ মেলে। জুন-জুলাইয়ে অন্তত ১০টি নাটক ও একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে আইশার। তাঁঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
পর পর ১০ নাটক
‘বাকরখানির প্রেমকথা’, ‘লাভ সিগন্যাল’, ‘অনামিকা’, ‘আবেগ’, ‘ধড়িবাজ’, ‘কে কখন কোথায়’, ‘লাভ বাইট’, ‘শেষ পাতার গল্প’, ‘লাভ ইন দ্য ইয়ার’, ‘মায়াফুল’—গত দু-তিন মাসে ইউটিউবে এসেছে এই নাটকগুলো। আইশা অভিনীত এই নাটকগুলোর প্রতিটিই পেয়েছে দর্শকের ভালোবাসা। ভিউও হয়েছে অনেক। নাটকগুলোতে আইশার সঙ্গে অভিনয় করেছেন আবদুন নূর সজল, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, মুশফিক আর ফারহান, ইয়াশ রোহান ও পার্থ শেখ।আইশা বলেন, ‘শুধু জোভান ভাই ও পার্থর সঙ্গে দুটি করে নাটকে অভিনয় করেছি। অন্যদের সঙ্গে একটি করে নাটক এসেছে ইউটিউবে। এই নাটকগুলো কিন্তু ঈদের পরের। ঈদেও আমার অনেক নাটক প্রচারিত হয়েছে।সব মিলিয়ে বলতে পারেন দারুণ ব্যস্ততায় কেটেছে কয়েকটা মাস। একেকটা নাটকের জন্য চার থেকে সাত দিন শিডিউল দিয়েছিলাম।’নাটকগুলোর নির্মাতাদের ধন্যবাদ দিতে চান আইশা। কারণ তাঁরা ভিন্ন ভিন্ন স্বাদের গল্পে আইশাকে নিয়েছেন। আইশা বলেন, ‘আমি কিন্তু নির্দিষ্ট কোনো অভিনেতার সঙ্গে জুটি বাঁধিনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী নীলার ছবি ফাঁসের অভিযোগ, নেটদুনিয়ায় তোলপাড়
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি