দাড়ি কাটায় নিষেধাজ্ঞা তালেবানের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে সেলুনে দাড়ি কামানো বা কেটে ফেলা নিষিদ্ধ করেছে তালেবান। তারা বলেছে, এটা তাদের ইসলামী আইনের লঙ্ঘন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হেলমন্দ প্রদেশের তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, দাড়ি কামানো ইসলামী আইনের পরিপন্থী। এই কাজটি যে করবে তাকে অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে। তালেবানের পুলিশ এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের রাজধানী কাবুলের নাপিতরাও একই ধরনের নির্দেশ পেয়েছেন বলে তারা দাবি করছেন।
কাবুলের এক নাপিত বলেন, ‘তালেবান যোদ্ধারা তাদের দাড়ি ছাঁটা বন্ধের নির্দেশ দিচ্ছেন। তালেবান যোদ্ধাদের একজন বলেছেন, তারা নিয়ম লঙ্ঘনকারীদের ধরার জন্য গোপন পরিদর্শক পাঠাতে পারেন।’
হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে হঠাৎ করেই তালেবানের নির্দেশিকাসংবলিত একটি পোস্টার টানিয়ে দেওয়া হয়। এই পোস্টারে বলা হয়, ‘চুল-দাড়ি কাটায় সেলুনে কাজ করা নাপিতদের অবশ্যই ইসলামী শরিয়া আইন মেনে চলতে হবে। এ ব্যাপারে কারও দ্বিমতের অধিকার নেই।’
নতুন নির্দেশের বিষয়ে নাম প্রকাশ না করে আফগান নাপিতরা বলছেন, ‘এমন হলে তাদের কাছে আর কোনো ক্রেতাই আসবে না। এতে তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।’
বিবিসি বলছে, এসব ঘটনার মধ্য দিয়ে এমনটা মনে করা হচ্ছে, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকার সময় যে কট্টরপন্থা অবলম্বন করেছিলো, তারা এখন আবার তা বহাল করবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি