দাম্পত্য জীবনের ৩০ বছর নিয়ে আসিফের ফেসবুক স্ট্যাটাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরের দাম্পত্য জীবন ৩০ বছরে পা দিলো।১৯৯২ সালের ১০ জুলাই মাত্র উনিশ বছর বয়সে ভালোবেসে বিয়ে করেন সালমা আসিফ মিতুকে।
শুক্রবার (৯ জুলাই) সকালে ‘বেগম’ এর সঙ্গে কাটানো দীর্ঘ ২৯ বছরের নানা স্মৃতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ আকবর।
সেখানে তিনি লেখেন, ‘উনিশ বছর তিন মাস বয়সে ডেসপারেড ভালবাসার ফলশ্রুতি হিসেবে বেগমের সাথে এক ছাদের নিচে থাকা শুরু। আমি সবসময়ই ক্যাজুয়াল যে কোন সিদ্ধান্তের ব্যাপারে। শুধু রাগের উপর নিয়ন্ত্রণটা রাখার চেষ্টায় থাকি। বিয়ের পর কঠিন সময়গুলোকে জয় করেছি কখনো হেরে, কখনো জিতে। দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবন ত্রিশ বছরে মাথা ঢুকিয়েছে। অথচ মনে হচ্ছে সেদিনকার কথা। তিনিও ছোট ছিলেন আমিও ছোট ছিলাম। ছোট বয়সেই আমরা বাবা-মা হয়েছি। ঘোরের মধ্যেই ঘটে গেছে সব’।
সেখানে তিনি আরও লেখেন, ‘ঝড়ের প্রকারভেদ নিয়ে মাথা ঘামাই না, জোর বাতাসে পাল হাওয়ার পক্ষে মেলে দিয়ে আমরা এখনো একসাথে ভেসে আছি। বেহিসেবী জীবনে আমার নিয়ন্ত্রণ একটা জায়গায় আটকে রেখেছি, সেটা হচ্ছে পরিবারের প্রতি দায়িত্ববোধ’।
বাবা মার সাথে সন্তানের সম্পর্ক নিয়ে তার অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘ছেলেরাও বড় হয়ে গেছে যথেষ্ট, তাদের আর বোঝানোর কিছু নেই। আবার আমাকে তারা বোঝাবে সেই ম্যাচুরিটি আসতে দিবও না। বাবা-মা সন্তানের মধ্যে বোঝাপড়া হয় না কখনোই, শুধুই দায়িত্ববোধ কাজ করে। এখানে উভয়পক্ষের স্মার্টনেস প্রয়োজন যেন ভবিষ্যতে আক্ষেপ করতে না হয়’।
এছাড়া নিজের কাজ ও স্বভাব সম্পর্কেও ভক্তদের জন্য লেখেন, ‘আমি কাজের ব্যাপারে যথেষ্ট অর্গানাইজড। সব শুনেও নিজের সিদ্ধান্তে এক সুতা ছাড় দেই না। সফলতার সঙ্গে উচ্ছৃঙ্খলতাও আমার জীবনে এসেছে। বারবার সংযত হয়ে প্রতিবারই নিজের ইচ্ছায় ব্যারিকেড ভেঙেছি। অভ্যাস বদলাতে পারবো না, আমার সরল চলার পথটা মেজাজী হাইওয়েতে গিয়ে মিশেছে। কেউ মানুক আর না মানুক, বেগম ঠিকই মেনে নেয়। নিতেই হবে কারণ আমি এরকমই’।
সবশেষ স্ত্রীকে উদ্দেশ করে লেখা, ‘ বেগম ধন্যবাদ নিতে চায় না, তাই দিলাম না। শুধু দোয়া করি সুস্থ থাকো আর আমার উপর নজরদারী চালু রাখ। তোমার মতো ভালবাসাবাসির এক্সপ্রেশন আমার আসে না, তবুও ভালবাসি এটাই সত্য। মৃত্যু ঘুরছে চারপাশে, এটাই হয়তো শেষ বর্ষাবসন্ত উদযাপন আমাদের। ভালো থেকো নিজের মতো। বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম…
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি