৪ মে ২০২৬

দাম কমলো সয়াবিন তেলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দাম কমলো সয়াবিন তেলের
বাংলাপ্রেস ডেস্ক: সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। আজ রোববার দাম কমানোর এই ঘোষণা দেন তারা। এর আগে আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে আগামী দুই-একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘সয়াবিন তেলের দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে। তেলের দাম সমন্বয় করা হলে জানানো হবে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি