৬ মে ২০২৬

দাম বাড়ল এলপি গ্যাসের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দাম বাড়ল এলপি গ্যাসের
বাংলাপ্রেস ডেস্ক: দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও এক দফা বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২০০ টাকা। বুধবার (২ নভেম্বর) বেলা ৩টায় ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কথা জানিয়ে নিয়মিত এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাধারণত মাসের শুরুতে এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা। এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি