৫ মে ২০২৬

ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান রাশেদ খানের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান রাশেদ খানের

বাংলাপ্রেস ডেস্ক:  গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াত উভয় দলের নেতাকর্মীদের ভুল আছে, ভুল থাকা স্বাভাবিক। তবে ডাকসুর প্যাড ব্যবহার করে নির্দিষ্ট কোনো দলকে ‘সংস্কারবিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনা করা বেমানান।   

 

রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া  তিনি এসব কথা বলেন। 

রাশেদ খান লেখেন, আজকে বিএনপির করেছে, আগামীকাল জামায়াতের কোনো অপরাধের সমালোচনা করতে পারবে? ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে। ডাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম।তিনি আরও বলেন, যদি ডাকসু সার্বজনীন প্ল্যাটফর্ম হতে চায়, তাহলে জানতে চাই—জামায়াতের কয়টি সমালোচনা ডাকসু করেছে? কে কোন পদে আছে, কোন আদর্শের—সেটি ভুলে গিয়ে গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। নতুবা একপাক্ষিক ও এককেন্দ্রিক লেজুড়বৃত্তির কারণে যে দ্বন্দ্ব-সংঘর্ষ সৃষ্টি হবে, সেটি কারও জন্যই মঙ্গলজনক হবে না।

গণঅধিকার পরিষদের এই নেতা উল্লেখ করেন, বিএনপিসহ প্রায় ৪৩টি দল শেখ হাসিনার আমলে সংস্কারের ৩১ দফা দিয়েছে। তখন কিন্তু জামায়াতের কোনো সংস্কারের দফা ছিল না। আমি ধরে নিলাম, ওই ৩১ দফায় আপনার সব চিন্তার সংস্কার কাভার করেনি, কিন্তু জামায়াতের তো তখন একটাও সংস্কারের দফা ছিল না। এখন প্রশ্ন হলো, কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি নিয়োগ ভাগাভাগি করেছেন?

বিপি >এস পি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি