ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফখরুল : ৩০ ডিসেম্বরের নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে
বাংলাপ্রেস অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ডাকসু নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টসহ দেশের রাজনৈতিক নেতৃত্ব আশাহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সরকারি দলের ছাত্র সংগঠনের ভোট ডাকাতি, গুণ্ডামি ও সন্ত্রাসের প্রতিবাদ করেছে বলেও মনে করেন মির্জা ফখরুল। বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ঐক্যফ্রন্টের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ডাকসু নির্বাচন নিয়ে দায়ী করা হয়। মির্জা ফখরুল আরো অভিযোগ করেন, দেশের সব ধরনের নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি