৯ মে ২০২৬

দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৯:০৯ এএম
দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি

 

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়।

শনিবার সকালে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে আনা হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্বজনদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ। মেয়ের কফিনের পাশে দাঁড়িয়ে বাবা জহির উদ্দিন আকন বলেন, বৃষ্টির স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে গ্রামের মানুষের জন্য কাজ করা এবং গবেষণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো। সেই স্বপ্ন আর পূরণ হলো না।

নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

এদিকে উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, বৃষ্টির মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি