৪ মে ২০২৬

দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বন্ধ: সাকিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বন্ধ: সাকিব

বাংলাপ্রেস ডেস্ক: হঠাৎ সরগরম দেশের ক্রিকেটপাড়া। পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে জোট বেঁধেছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি-দাওয়া না মানলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এরই মধ্যে দাবি জানিয়েছেন খেলোয়াড়রা। তাতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সহমত পোষণ করেছেন জাতীয় দলের সতীর্থরাসহ ঘরোয়া ক্রিকেটাররা।

সোমবার দুপুরে বিসিবিতে এসে জমায়েত হন ক্রিকেটাররা। শুরুতে মিরপুর স্টেডিয়ামে এসে বিসিবির কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান তারা। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন খেলোয়াড়রা। দাবি-দাওয়া না মানলে ধর্মঘটে যাওয়ারও হুমকি দিয়েছেন তারা।

অল্প সময়ের জন্য গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি ১ লাখ টাকা দাবি করেন তিনি।

সাকিব বলেন, জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এ ধর্মঘটের অন্তর্ভুক্ত। সেটা আজ থেকেই। জাতীয় দলের সফর থেকে জাতীয় লিগ-সবখানেই প্রথম শ্রেণির ক্রিকেট, জাতীয় দলের প্রস্তুতি, আন্তর্জাতিক ক্রিকেট সবগুলোই এর অন্তর্ভূক্ত।

তিনি বলেন,আলোচনা সাপেক্ষে সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে, তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবো।

এসময় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, রুবেল, আবু হায়দার, সাব্বির থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ঘরোয়া ক্রিকেটাররাও। মাশরাফি বিন মুর্তজাও যোগ দিতে পারেন এ প্রতিবাদে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি