৫ মে ২০২৬

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো, সংলাপও চলতে হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো, সংলাপও চলতে হবে

বাংলাপ্রেস অনলাইন: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী একবার ডেকেছেন, আবারও যাবো, ওই দরজা বন্ধ করতে পারবেন না। আবার সংলাপে বসতে হবে। সমাধান না হওয়া পর্যন্ত সংলাপ করতে হবে। সমাধানের আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। সংলাপও চলতে হবে

৩ নভেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলহত্যা দিবসে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, তফসিল ঘোষণা করলেই সব শেষ হয়ে যাবে না। মনে রাখবেন, তফসিল ঘোষণার পরও তা পরিবর্তনের ইতিহাস এদেশে আছে। আমরা দাবি আদায়ে লড়াই করবো৷ দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। সংলাপও চলতে হবে।

‘পাঁচ বছর ধরে একটি ৪২০ নির্বাচন দিয়ে ক্ষমতায় আছে সরকার৷ এখন তারা আবারও এমন নির্বাচন করতে চায়। মানুষ বিক্ষুব্ধ। মানুষ এই অরাজকতা চায় না। সকল নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে।’

সংলাপ বিষয়ে তিনি বলেন: ড. কামাল হোসেন চিঠি দেন সংলাপ চেয়ে। একদিন আগেও সরকারের সব মন্ত্রী বলেছেন, সংলাপ আবার কী? সেই মন্ত্রীরাই একটি চিঠির ডাকে সাড়া দিয়েছেন। সেই সংলাপও আমরা অংশ নিয়েছি। সংলাপের মূল বিষয় ছিলো, একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এটা মানতে হবে। এখন সরকারের মেয়াদ শেষ৷ তাই এই সরকার থাকবে না। বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি