৭ মে ২০২৬

ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ
বাংলাপ্রেস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। সোমবার (২৫ মে) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জাফরুল্লাহ চৌধুরী জানান, গতকাল রবিবার (২৪ মে) সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে তিনি পরীক্ষা করান। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই তার পরীক্ষা করানো হয় বলে জানান তিনি। যার ফলাফল পজিটিভ এসেছে। প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আগামীকাল মঙ্গলবার (২৬ মে) সময় নির্ধারণ করা হয়েছিল। এই কার্যক্রম স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (২৫মে) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের অনুরোধে তা স্থগিত করা হয় বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি নিজের পরীক্ষার বিষয়ে বলেন, আমাদের ল্যাবে তো আগেও এ কিটে ইন্টারনালি পরীক্ষা হয়েছে। আমার পরীক্ষাও তার অংশ। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি