৬ মে ২০২৬

ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে
বাংলাপ্রেস ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে। আজ সোমবার এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। এর আগে গতকাল রোববার ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী। এই বোর্ডে আরও রয়েছেন কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞরা। তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গতকাল দুপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে আসেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি ৩০ মিনিট সময় উপস্থিত থেকে চিকিৎসার খবর নেন এবং পরামর্শ দেন। এ সময় চিকিৎসক দলের বিশেষজ্ঞ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। গত শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি