ড. কামাল বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছেন : নাসিম

বাংলাপ্রেস অনলাইন: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনিদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের সাথে জাতীয় ঐক্য করে সাথে ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর সাথে বেইমানী করেছেন। তিনি বলেন, ‘আজকের কামাল হোসেনকে কামাল বানিয়েছেন আওয়ামী লীগ। সে আজ বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেছেন। কিলার, আত্মস্বীকৃত খুনীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন।’ স্বাস্থ্যমন্ত্রী আজ শনিবার গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ড. কামাল হোসেন একজন তরুণ ব্যারিস্টার ছিলেন। বঙ্গবন্ধু নিজের আসন ছেড়ে দিয়ে উপ-নির্বাচনে বিজয়ী করে কামাল হোসেনকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন। আজ সে বঙ্গবন্ধুর খুনীদের পক্ষ নিয়েছেন।
স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র সভাপতিত্বে সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ, অতিরিক্ত সচিব বদরুন নেছা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, গাজীপুর জেলা প্রসাশক ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ূন কবীর, নার্সিং কলেজের অধ্যক্ষ মধুসুদন চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আমরা উৎসব করব।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি