১০ মে ২০২৬

ড. ইউনূস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ড. ইউনূস ও নাহিদকে কটূক্তির অভিযোগে মামলা
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন হাফেজ মো.সাইফুদ্দিন নামে এক ব্যক্তি। মামলায় মোকতার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। তিনি ফটিকছড়ি থানার পশ্চিম নানুপুর জিএম চৌধুরী বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহামদ খাঁন রনি বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট মো. হাসান ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি বক্তব্য দেন। সেখানে ইসলাম ধর্ম ও সকল মুসলমানদের উদ্দেশ্যে করে আপত্তিকর মন্তব্য করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তি পবিত্র কোরআন শরিফকে উদ্দেশ্য করে নিজের ফেসবুক ভিডিওর মধ্যে বক্তব্য প্রদান, প্রকাশ ও প্রচার করেন। যার মাধ্যমে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির উসকানি প্রদান করেছেন মোকতার হোসেন নামে ওই ব্যাক্তি। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের মধ্যে ধর্মীয় আঘাতপূর্বক মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক উক্তি করেছেন তিনি। ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দও করেন মোকতার হোসেন। একইসঙ্গে সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করেও অশালীন ও বেফাঁস কথাবার্তা বলেন তিনি।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি