৭ মে ২০২৬

চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, ফার্মেসি মালিক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, ফার্মেসি মালিক গ্রেফতার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: দোকান থেকে টাকা চুরির অভিযোগ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জটারখালী বাজারের এক ফার্মেসি মালিকের নির্যাতনে জিসান (১১) নামে এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামে ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে। মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। নির্যাতিত জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, মামুনের উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তার ফার্মেসির কর্মচারী।

শনিবার সকালে দোকানের ৩ হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তার হাত-পা বেঁধে মারধর করে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার ও মামুনকে আটক করে। জিসানের বাবা খলিলুর রহমান জানান, তার ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র ৩ হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করা হয়।

শিশু জিসান দাবি করেছে, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছে ফার্মেসি মালিক মামুন। অভিযুক্ত দোকানি মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে ৩ হাজার টাকা নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক সোহেল জানান, এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি