৫ মে ২০২৬

চতুর্থবারের মত সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চতুর্থবারের মত সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা

বাংলাপ্রেস ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা তাকে সংসদ নেতা নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো সংসদ নেতা হলেন বঙ্গবন্ধুকন্যা। সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতিকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। সভায় সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রস্তাব সমর্থন করেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১১টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। শপথের পর সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়। বৈঠকে টানা তৃতীয়বার এবং সংসদ নেতা হিসাবে চতুর্থবার নির্বাচিত হন শেখ হাসিনা। আজই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন একাদশ সংসদের সংসদ নেতা শেখ হাসিনা। এর আগে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়। এর মধ্য দিয়ে দশম সংসদ বিলুপ্ত এবং একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হল।

বেলা ১১টার কিছু সময় পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি