চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
বাংলা প্রেস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় বৌদ্ধভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, খাগড়াছড়ি থেকে কক্সবাজার অভিমুখী বৌদ্ধভিক্ষুদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে যায়।
ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি