৭ মে ২০২৬

চট্টগ্রামের দুই ল্যাবে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রামের দুই ল্যাবে আরও ১১৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম থেকে সংবাদদাতা: চট্টগ্রামের দুই ল্যাবে ৪০৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৯১ জন ও উপজেলা পর্যায়ে ২৭ জন রয়েছেন।

রোববার (৩১ মে) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৯৫ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৮৯ জন আছেন। বাকি ৬ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে রোববার ১৩০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৩ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২ জন নগরের ও ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রোববার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭ জনের পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে বাঁশখালীর ২ জন, আনোয়ারার ২ জন, চন্দনাইশের ১ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ১২ জন, রাউজানের ৩ জন, হাটহাজারীর ২ জন ও সীতাকুণ্ডের ৪ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ২ হাজার ৯৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৭৬ জন। সুস্থ হয়েছেন অন্তত ২১৭ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি