চট্টগ্রামের আরও এক চিকিৎসকের মৃত্যু
চট্টগ্রাম থেকে সংবাদদাতা: চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালের চিকিৎসক মো. নুরুল হক মহামারি করোনার কাছে হার মানলেন।
বুধবার (১৭জুন) ভোরে নিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন)।
৪৪ বছর বয়সী এই চিকিৎসকের বাড়ি কক্সবাজার মহেশখালী উপজেল দৈলারপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালের নির্বাহী পরিচালক ফজলে আকবর বলেন, ‘ডা. নুরুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালের আইসিইউতে ছিলেন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন। আজ ভোর ৬টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।’
জানা যায়, চিকিৎসক নুরুল হকের এক ছেলে এক মেয়ে। ডা. নুরুল হক পরিবারের সবারে ছোট। উনারা ২ ভাই ও ২ বোন মহেশখালীতে থাকেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি